কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আরবি নববর্ষ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও ক্যালেন্ডার হাদিয়া প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার নেতারা উপস্থিত থেকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের হাতে ক্যালেন্ডার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি এইচ. এম. আমিনুল ইসলাম, সহ-সভাপতি ইশতিয়াক হাসান মাহিন, সাধারণ সম্পাদক নাজমুল আলম জীবন, দাওয়াহ সম্পাদক এখলাস উদ্দিন, অর্থ ও কল্যাণ সম্পাদক কারিমুল ইসলাম নাঈমসহ উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ জানান, আরবি নববর্ষের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্যে এ শুভেচ্ছা বিনিময় ও ক্যালেন্ডার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।




