পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

এমপি জালাল উদ্দিনকে নিয়ে প্রতিবন্ধী যুবক মামুনের আবেঘন স্টাটাস




কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রতিবন্ধী যুবক মামুন। সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাঁর একটি আবেগঘন স্ট্যাটাস স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

জানা যায়, সাক্ষাৎকালে মামুন তাঁর জীবনসংগ্রাম, ব্যক্তিগত সুখ-দুঃখ এবং বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। এ সময় এমপি জালাল উদ্দীন তাঁর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন, খোঁজখবর নেন এবং ভবিষ্যতে সহযোগিতার আশ্বাস দেন বলে স্ট্যাটাসে উল্লেখ করেন মামুন।


মামুনের ফেসবুক স্ট্যাটাস 


সাক্ষাৎ শেষে নিজের ফেসবুক স্ট্যাটাসে মামুন এমপিকে ‘সাদা মনের মানুষ’ উল্লেখ করে লেখেন, তাঁর আন্তরিকতা, ধৈর্যসহকারে কথা শোনা এবং সাহস জোগানোর বিষয়টি তাঁকে মুগ্ধ করেছে। একই সঙ্গে তিনি সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও জনকল্যাণে সফলতা কামনা করেন।

স্ট্যাটাসটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্যে মামুনের অনুভূতির প্রতি সমর্থন জানিয়ে এমপি জালাল উদ্দীনের মানবিক আচরণের প্রশংসা করেন।

স্থানীয়দের মতে, জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি মতবিনিময় এবং তাদের সমস্যার কথা শোনার উদ্যোগ ইতিবাচক বার্তা বহন করে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত মামুনের বক্তব্য তাঁর ব্যক্তিগত অনুভূতির প্রতিফলন।

Post a Comment

Previous Post Next Post