পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

চরতেরটেকিয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার সামগ্রী বিতরণ



কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া এলাকায় এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে ‘চরতেরটেকিয়া সত্যের পথে সমাজ কল্যাণ সংগঠন’।


বুধবার (১ জুলাই) সকাল ১০টায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরীক্ষার্থীদের হাতে কলম, স্কেল, পেন্সিলসহ প্রয়োজনীয় পরীক্ষার সামগ্রী তুলে দেওয়া হয়।


অনুষ্ঠানে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাওলানা সাখাওয়াত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রাজন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মকসুদ হাসান হৃদয়, প্রচার সম্পাদক মুহাম্মদ আমানুল্লাহ, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।


এ সময় বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরীক্ষায় সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post