কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) দুপুরে পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগাঁও চৌরাস্তা সংলগ্ন উজ্জীবন উচ্চ বিদ্যালয় মাঠে আমেরিকা প্রবাসী ও উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ আব্দুলাহ আল খায়ের তুহিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ -২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দীন।
সংবর্ধনাপ্রাপ্ত ৪৯০ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদেরকে ৮০০ টাকা, সাধারণ বৃত্তিপ্রাপ্তদেরকে ৬০০ টাকা এবং সকলকে ক্রেস্ট এবং রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পাকুন্দিয়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার নয়নের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, ভিপি কামাল উদ্দিন, হোসেন্দী আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ রকিব উদ্দিন মোশায়ের, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি এ.টি.এম. খলিল উল্লাহ শাকিল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল জব্বার সুমন, উজ্জীবন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুর্শিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল প্রমুখ।
এছাড়াও এ সময় পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কদ্দুস মোমেন, যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন, শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দিন, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আমিনুল্লাহ, পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য শাহীন আলম, যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন ও আমিনুল হক জর্জ, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. এরশাদ, পৌর ছাত্রদলের সভাপতি শামছুল আলম সবুজসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুলের পরিচালক, প্রধান শিক্ষক, সাংবাদিক, সহকারি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন শিক্ষা বোর্ড এর আওতায় ২০২৬ সালে পাকুন্দিয়ায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০০ শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে ৪৯০ জন বৃত্তিলাভ করেন।




