পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় ‎অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত



“বৃক্ষ হোক জীবনের বন্ধু, সবুজ হোক পৃথিবী” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পাকুন্দিয়ায় অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা জালাল মোহাম্মদ গাউছ (শাওন), সাবেক সভাপতি ও উপদেষ্টা আতাউর রহমান সোহাগ, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, হৃদয় হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও উপদেষ্টা হোসাইন মো. ফরহাদ, এস.এম. রুবেল হোসেন, উপদেষ্টা রবিন সরকার, পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি মাহফুজ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ মুস্তাকিম হোসেন বাপ্পি, সংগঠনের সাবেক আহ্বায়ক পারভেজ, সিনিয়র সহ-সভাপতি নূরুল জান্নাত মান্না, সহ-সভাপতি দিদারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রিফাত আকন্দ ও তারিফুজ্জামান তানিম, সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান শিহাব, সাংবাদিক এনামুল হক হৃদয়, বঙ্গরত্ন ব্লাড ডোনার ক্লাবের সভাপতি রাফসান জামান, ছাত্রদল নেতা মোবারক হোসেন সাগর, কবি গোলাপ আমিনসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা।


সংগঠনের সভাপতি সারোয়ার জাহান ইমন ও সাধারণ সম্পাদক রেজায়ের রাব্বির সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি রূপম দাস বলেন, “পরিবেশ রক্ষা ও সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে আজ রোপণ করা প্রতিটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশার প্রতীক হয়ে থাকবে।” তিনি সংগঠনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন সেমিনার আয়োজনেরও পরামর্শ দেন।


বক্তারা বলেন, সমাজকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের ভূমিকা প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনের যেকোনো ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে তারা পাশে থাকবেন।


অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, উপদেষ্টা, সাংবাদিক, সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা। এ সময় পরিবেশ সংরক্ষণে সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।


Post a Comment

Previous Post Next Post