পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

 



আবু হানিফঃ 

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে আটক তিন ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে মাদকের বিরুদ্ধে চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদক সংক্রান্ত অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক তিন ব্যক্তির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার ষাইটকাহন গ্রামের মৃত শহিদের ছেলে মো. মাসুদ (২৬), শৈলজানি গ্রামের মৃত জাফর চৌকিদারের ছেলে শাহিন (৪৭) এবং ঘাগড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আকরাম হোসেন হৃদয় (২৩)।


পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন।

আদালতের রায়ে মো. মাসুদকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া শাহিন ও আকরাম হোসেন হৃদয়কে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা, মাদক সেবন ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


Post a Comment

Previous Post Next Post