পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় অটোরিক্সার সাথে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী গুরুতর আহত





আবু হানিফঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের কুশাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো উপজেলার আগরপাট্টা গ্রামের খোকন মিয়ার ছেলে সজীব (২০) এবং চরটেকী গ্রামের লালু মিয়ার ছেলে রিয়াদ (২৯)



স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯ টা ২০ মিনিটের দিকে কুষাকান্দা এলাকায় মোটরসাইকেলের সাথে বিপরিত দিক থেকে আসা ও অটোরিকশার মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিয়াদ ও সজীব গুরুতর আহত হন। পরে স্থানীরা তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জের নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।



Post a Comment

Previous Post Next Post