পাকুন্দিয়া উপজেলার শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন’ এর এক বছর মেয়াদি নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা পরিষদের মতামত, দিকনির্দেশনা ও সার্বিক পরামর্শের ভিত্তিতে নবগঠিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সারোয়ার জাহান ইমনকে সভাপতি এবং রেজায়ের রাব্বিকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া নূরুল জান্নাত মান্নাকে সিনিয়র সহ-সভাপতি, দিদারুল ইসলাম ও হাকিম সরকারকে সহ-সভাপতি, রাজীব হাসান রাজু ও রিফাত আকন্দকে যুগ্ম সাধারণ সম্পাদক, মাহমুদুল হাসান উজ্জ্বলকে সাংগঠনিক সম্পাদক এবং মোশাররফ হোসেন ও তারিফুজ্জামান তানিমকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, পাকুন্দিয়া উপজেলার শিক্ষার্থীদের একটি সুসংগঠিত প্ল্যাটফর্মের আওতায় এনে তাদের শিক্ষা, দক্ষতা ও মানবিক বিকাশে ভূমিকা রাখাই সংগঠনের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক সচেতনতা ও নেতৃত্বগুণ বিকাশের পাশাপাশি শিক্ষা সহায়তামূলক, সমাজসেবামূলক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণে তারা একযোগে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা জালাল মোহাম্মদ গাউস (শাওন), এম. এস. আল মামুন, আতাউর রহমান (সোহাগ), মো. ইয়াসিন আরাফাত, হৃদয় হোসেন, এনামুল হক জাহিদ ও রবিন সরকার উপস্থিত ছিলেন। এছাড়াও সাবেক সাধারণ সম্পাদক এস. এম. রুবেল, শাহরিয়ার আকরাম অমি, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সাবেক আহ্বায়ক পারভেজ আহমেদ, সদস্য সচিব মাহমুদুল হাসান শিহাব এবং সংগঠনের শুভাকাঙ্ক্ষী কবি গোলাপ আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত বক্তারা নবগঠিত কমিটির সফলতা কামনা করে বলেন, শিক্ষার্থীদের কল্যাণ, উচ্চশিক্ষায় উৎসাহ প্রদান এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সংগঠনটি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।





