পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন ও প্রয়াসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

 




অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠন ও প্রয়াসের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ১ জুন (সোমবার) পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর ব্রহ্মপুত্রের চরে এ ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের আহ্বায়ক পারভেজ আহমেদ-এর সভাপতিত্বে এবং প্রয়াসের আহ্বায়ক নূরুল জান্নাত মান্না-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে ঈদ পুনর্মিলনীর পাশাপাশি এক প্রীতি ফুটবল ম্যাচ ও গ্রামীণ ঐতিহ্যের হাড়ি ভাঙা খেলা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা উচ্চশিক্ষার প্রসারে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা, সঠিক দিকনির্দেশনা প্রদান এবং শিক্ষা সহায়তামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

এ সময় অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উপদেষ্টা ও পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ আসাদুজ্জামান, প্রতিষ্ঠাতা সভাপতি জালাল মোহাম্মদ গাউস (শাওন), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. শাজাহান সিরাজ (সুমন), সাবেক সভাপতি এম. এস. আল মামুন, মো. ইয়াসিন আরাফাত, হৃদয় হোসেন, আশরাফুল আমিন হিমেল, রবিন সরকার এবং সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক জাহিদ, এস. এম. রুবেল ও শাহরিয়ার আকরাম, সদস্য সচিব মাহমুদুল হাসান শিহাব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান ইমন উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের মো. আল হাসানাত, ভয়েস অব পাকুন্দিয়ার অ্যাডমিন প্রকৌশলী আরিফুল ইসলাম, কবি গোলাপ আমিন, প্রয়াসের অর্থ সমন্বয়ক মোস্তাক আহমেদ সিয়াম, মিডিয়া সমন্বয়ক আরিফুল ইসলাম, সদস্য আল ফুয়াদ, মাহমুদুল হাসান, রেজাউল করিম রাজন, মোসাদ্দেক, মাহদী হাসান প্রান্ত, ওমর ফারুক রাকিব, মোজাম্মেল হক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ততা বৃদ্ধি করবে।

Post a Comment

Previous Post Next Post