পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 



কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ৮০পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পাকুন্দিয়া থানা-পুলিশ। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। 


আটককৃতরা হলেন, উপজেলার বড়আজলদী গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে শিপন মিয়া (৩০), কাগারচর গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে সাদেক (৪৫) ও চরকাওনা মুনিয়ারীকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৮)। 


পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 


পুলিশ জানায়, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে পৃথক পৃথকভাবে আটক করা হয়। এসময় শিপন মিয়ার কাছ থেকে ৩০পিস, সাদেকের কাছ থেকে ১০ পিস ও রাসেল মিয়ার কাছ থেকে ৪০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে। এসব মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post