পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় র‌্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ আপন দুই ভাই গ্রেফতার




আবু হানিফ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২৮ কেজি গাঁজাসহ সজিব ও রাজিব নামের দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। বুধবার (২০ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণখামা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা। পরে বিকেলে উদ্ধারকৃত গাঁজাসহ দুই ভাইকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়।


গ্রেপ্তার হওয়া সজিব (২৬) ও রাজিব (২০) উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের দক্ষিণখামা গ্রামের মঈন উদ্দীনের ছেলে। তারা সম্পর্কে আপন দুই ভাই।

থানা সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দক্ষিণখামা গ্রামের মনির উদ্দীনের বাড়িতে একটি চক্র মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ৮টার দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযানকালে সজিব ও রাজিবকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




Post a Comment

Previous Post Next Post