পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

‎পাকুন্দিয়ায় হত্যাকাণ্ডের ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার ‎




দীর্ঘ ২৬ বছর আত্মগোপনে থাকার পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কালামকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে র‌্যাবের সহায়তায় রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

কালাম উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে।

পাকুন্দিয়া থানার ওসি এসএম আরিফুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তার করা থানার জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০০১ সালে একই গ্রামের সোহেল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন কালাম। এ ঘটনায় নিহতের বাবা জসীম উদ্দিন পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ২০১০ সালে আদালত ওই মামলায় কালামের মৃত্যুদণ্ডাদেশ দেন।

রায়ের পর থেকেই পলাতক ছিলেন কালাম। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পাকুন্দিয়া থানা পুলিশ র‌্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Post a Comment

Previous Post Next Post