পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

জাঙ্গালিয়া পল্লী বিকাশ কেন্দ্রের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত



কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পল্লী বিকাশ কেন্দ্রের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার জাঙ্গালিয়া পল্লী বিকাশ ব্রাঞ্চ অফিসে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে অরবিস ও লতিবাবাদ চক্ষু হাসপাতাল।

ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার গরিব ও অসহায় ১২০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এ সময় অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করেন এবং বিভিন্ন সমস্যার চিকিৎসাসেবা দেন।

পল্লী বিকাশ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (মনিটরিং) মোঃ জহুরুল ইসলাম বলেন, “অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিয়মিত স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post