পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

নিকলীতে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বজ্রপাতে মো. মতিউর রহমান (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সকালে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি বিষয়টি নিশ্চিত করেছেন। 


এর আগে, গতকাল রোববার বিকালে উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান উপজেলার সিংপুর ইউনিয়নের ডুবি গ্রামের বরবান্দ গ্রামের মৃত মিছির উদ্দিনের ছেলে।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, কৃষক মতিউর রহমান গতকাল রবিবার বিকেলে বাড়ির অদূরে বরবান্দ এলাকায় খোলা মাঠে বোরো ধান শুকানোর কাজ করছিলেন। বিকাল ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাত শুরু হয়। 


এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। মাঠে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ততক্ষণে সব শেষ হয়ে যায়। নিহত কৃষকের বাড়িতে বর্তমানে শোকের মাতম চলছে। এলাকায় এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। 


ইউএনও আরও জানান, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ও শোকসন্তপ্ত পরিবারটিকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।

Post a Comment

Previous Post Next Post