কিশোরগঞ্জের পাকুন্দিয়ার নারান্দী ইউনিয়নে বিএনপির ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নারান্দী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইজাজুল হোসেন ইমনের নিজ উদ্যোগে সনমানিয়া থেকে নারান্দীগামী সড়কের দুই পাশে কয়েকশ কৃষ্ণচূড়া, আম ও কাঁঠালের চারা রোপণ ও বিতরণ করা হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারান্দী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির সদস্য আব্দুস সালাম। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন সাগর, নারান্দী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবিন, তেজগাঁও কলেজ শাখা ছাত্রদলের সদস্য কাউসার ইভান খান, শ্রমিক নেতা লুৎফুর রহমান শাহান শাহ, জুলাই যোদ্ধা ও যুবদল নেতা জসিম উদ্দিন, নারান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বুল, জাসাস সভাপতি রোমান এবং ছাত্রদল নেতা সাগরসহ আরও অনেকে।
বক্তারা বলেন, বিএনপির ইস্তেহারে ঘোষিত পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের বৃক্ষরোপণ উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।




