পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

মালদ্বীপে ব্রেন স্ট্রোকে পাকুন্দিয়ার রাজিবের মৃত্যু, গ্রামের বাড়িতে দাফন



‎কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরতেরটেকিয়া গ্রামের প্রবাসী রাজিব মিয়া মালদ্বীপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি উপজেলার চরতেরটেকিয়া গ্রামের বাসিন্দা হারিস উদ্দিনের নাতি। তার অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


‎পারিবারিক সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে রাজিব মিয়া দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন। গত ৩ এপ্রিল কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মালদ্বীপের রাজধানী মালে শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাকে ব্রেন স্ট্রোকে আক্রান্ত বলে নিশ্চিত করেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।


‎আইসিইউতে নিবিড় চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৫ এপ্রিল তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম শুরু হয় এবং পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।



‎প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাজিব মিয়ার মরদেহ দেশে আনা হয়। আজ সকাল ১০টায় তার নানার বাড়ি চরতেরটেকিয়া গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



‎স্থানীয়রা জানান, রাজিব মিয়া ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার কাছে প্রিয় একজন মানুষ। পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনতে তিনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।


‎তার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Post a Comment

Previous Post Next Post