পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় প্রধান শিক্ষিকা আয়শা আক্তার খাতুনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত



কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১২৯ নং সৈয়দগাঁও পূর্বপাড়া মনিরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাবা আয়শা আক্তার খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ তাসলিমা বেগম লিপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি আল-আমিন ও সাবেক সভাপতি আজহারুল ইসলাম পলাশ, পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এহসানুল হক ছানু, প্রাক্তন ছাত্র আহসান হাবিব।


এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল ইবনে মোহাম্মদ, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, বাহরাম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার, হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব নুর ইসলাম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সৈয়দগাঁও পূর্বপাড়া মনিরুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম আকন্দ, ফাতেমা আক্তার, শামীমা আক্তার ও হেপি আক্তার।


অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষক আয়শা আক্তার খাতুনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পরে তাকে সম্মাননা স্মারক ও মানপত্র প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মনিরা আজম ইতি।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাথমিক শিক্ষক সমিতি পাকুন্দিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম ঈদুল।


শেষে অতিথিরা আয়শা আক্তার খাতুনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


Post a Comment

Previous Post Next Post