পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় এসএসসি ১৯৭৮-৮৩ ব্যাচের পুনর্মিলনী ১৮ এপ্রিল, চলছে নিবন্ধন

 


আছাদুজ্জামান খন্দকার : স্মৃতি, আবেগ আর বন্ধুত্বের এক অনন্য মেলবন্ধনে অংশ নিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ডিগ্রি কলেজের ১৯৭৮ থেকে ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।

সবকিছু ঠিক থাকলে আগামী ১৮ এপ্রিল (শনিবার) দিনব্যাপী কলেজ প্রাঙ্গনেই এই পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা মেতে উঠবেন প্রাণের উৎসবে। দিনব্যাপী অনুষ্ঠেয় এ পুনর্মিলনীর জন্য চলছে নিবন্ধন।

পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিষ্ঠানটির ১৯৭৮ ব্যাচের শিক্ষার্থী কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ৪৭ বছর পর হলেও প্রথমবারের মতো সিনিয়র-জুনিয়র মিলে একটি মিলনমেলার আয়োজন হতে যাচ্ছে। ইতোমধ্যে তারিখও নির্ধারন করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামি ১৮ এপ্রিল (শনিবার) এ পুনর্মিলনী উদযাপন হবে।

আরো জানা যায়, এ পুনর্মিলনীর জন্য ইতিমধ্যে নাম রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়েছে। যা চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী সাবেক শিক্ষার্থীদের দ্রুত নাম রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানানো হয়েছে। পুনর্মিলনীতে অংশ নিতে শিক্ষার্থীদের প্রত্যেককে নাম রেজিস্ট্রেশনের জন্য ১ হাজার টাকা করে ফি জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে আয়োজক কমিটির সদস্য জেবুন্নাহার লাকি (০১৭১৮৪৮০৯৩৩) ও মুক্তার উদ্দীনের (০১৯২৫২৫৭৬৪৮) মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।




Post a Comment

Previous Post Next Post