পাকুন্দিয়ার সেবামূলক সামাজিক সংগঠন ‘প্রয়াস’ তাদের কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির উদ্যোগ নিয়েছে।
‘শিখি, গড়ি, বদলাই সমাজ’ এই মূলমন্ত্রকে ধারণ করে সংগঠনটি গত বছর প্রতিষ্ঠার পর থেকে সমাজসেবা, শিক্ষা সহায়তা, রক্তদান কার্যক্রম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। স্থানীয় পর্যায়ে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা এবং শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম ইতোমধ্যে সফলভাবে বাস্তবায়ন করেছে প্রয়াস।
সংগঠনটির লক্ষ্য একটি মানবিক, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠন করা, যেখানে কেউ শিক্ষা ও জরুরি মানবিক সহায়তা থেকে বঞ্চিত থাকবে না। পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম সম্প্রসারণেও সংগঠনটি কাজ করে যাচ্ছে।
এই উদ্দেশ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যাচাই-বাছাই শেষে উপযুক্তদের নির্বাচন করা হবে।
সংগঠনের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূরুল জান্নাত মান্না আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের অংশগ্রহণে ‘প্রয়াস’-এর কার্যক্রম আরও গতিশীল ও বিস্তৃত হবে।
আবেদনের লিংক-




