কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আজিজুল হক সাগর (৩৫) নামে এক যুবককে ইয়াবাসহ আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) দুপুরে পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে পাইকলক্ষিয়া এলাকার বাসিন্দা হযরত আলীর ছেলে আজিজুল হক সাগরকে দুই পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে মোবাইল কোর্টে হাজির করা হলে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয় এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সূত্রঃ কিশোরগঞ্জ নিউজ




