পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন



আবু হানিফ: ক্রীড়ায় হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।


 আজ সোমবার (০৬ এপ্রিল) সকাল ১০ টায় ৩০ মিনিটে  উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


র‍্যালিতে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা  নিবাহী অফিসার রুপম দাস, পাকুন্দিয়া সরকারি হাইস্কুলে সাবেক শরীরচর্চা  শিক্ষক মোঃ হাবিবুল তমিজ, পাকুন্দিয়া সরকারি কলেজর শরীরচর্চা শিক্ষক মীর আশরাফুল ইসলাম (চঞ্চল), হোসেন্দী আদশ কলেজের শরীরচর্চা শিক্ষক মোঃ নজরুল ইসলাম( সুরুজ),  সাবেক ফুটবলার প্রশান্ত শাহ শম্ভুসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ক্রীড়া সংগঠকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 


এ সময় অংশগ্রহণকারীরা ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, ক্রীড়া মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং সকল ধরনের বৈষম্য দূর করতে সহায়তা করে।


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ক্রীড়ার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলাই এ দিবস পালনের মূল উদ্দেশ্য।





Post a Comment

Previous Post Next Post