পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

‎কটিয়াদীতে অওয়ামী লীগ নেতার মৃত্যুর চার ঘণ্টা পর মারা গেলেন মা



‎কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক আওয়ামী লীগ নেতা মারা যাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে তার মায়ের মৃত্যু হয়েছে।

‎শনিবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে মারা যান কটিয়াদী উপজেলর ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলতাফ উদ্দিন শাহীন।

‎বাড়িতে এই খবর পৌঁছনোর চার ঘণ্টার মাথায় রোববার ভোর ৬টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তার মা জুবাইদা মনি। পরিবারের সদস্যদের ধারণা, সন্তানের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।

‎শাহীনের ভাইরা-ভাই শাহ আলম জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে শাহীন বাড়িতে থাকতেন না। এ জন্য তিনি গাজীপুরে বসবাস করতেন। তবে সুযোগ পেলে মাকে দেখতে বাড়িতে আসতেন। শাহীনের প্রতি তার মায়ের গভীর টান ছিল। সেই টান থেকেই ছেলের মৃত্যুর শোক তিনি সহ্য করতে পারেননি।

‎আলতাফ উদ্দিন শাহীন ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনে বিশেষ অবদানের জন্য তিনি ২০১৪ সালে স্বর্ণপদকে ভূষিত হন।

‎সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ছেলের মৃত্যুর মাত্র চার ঘণ্টার ব্যবধানে মায়ের মৃত্যু পুরো এলাকায় শোকের আবহ তৈরি করেছে। এমন ঘটনা সত্যই অত্যন্ত বেদনাদায়ক।

Post a Comment

Previous Post Next Post