কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তিনটি ইউনিয়নে প্রায় তিন কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ শীর্ষক প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের এই উদ্বোধন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: জালাল উদ্দিন।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় উপজেলার চরফরাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর চারালবন্দ মুড়ির মিলের সামনে থেকে চরকূর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তাটির ৫০০ মিটার উন্নয়ন কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য। পরে সকাল ১১টায় এগারসিন্দুর ইউনিয়নের বাহদিয়া বঙ্গারবাড়ি হতে হাবিবুল্লাহ চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত ৯৫০ মিটার রাস্তা এবং সকাল সাড়ে ১১টার দিকে পাটুয়াভাংগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাত্তার মেম্বারের বাড়ি পর্যন্ত ১০০০ মিটার রাস্তার উদ্বোধন করেন তিনি।
এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, উপজেলায় যুবদলের সদস্য সচিব রাকিবুল হাসান ছোটন পাকুন্দিয়া যুবদলের যুগ্ন আহবায়ক, আমিনুল হক জজ ছাএদলের আহব্বায়ক মাজহারুল হক উজ্জ্বল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




