পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

‎হত্যার পর ১৫ বছর ধরে পাকুন্দিয়ায় আত্মগোপনে খুনি, অবশেষে গ্রেফতার



গাজীপুরের কালীগঞ্জে পৃথক অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া অপরজন এলাকায় চিহ্নিত মাদককারবারি ও ছিনতাইকারী।


‎গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশ কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগিতায় পাকুন্দিয়ার চরকুর্শা গ্রামে অভিযান চালায়। সেখান থেকে হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি রহমত আলী (৫৩) ওরফে রহমত মিস্ত্রীকে গ্রেফতার করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকার বাসিন্দা।


‎পুলিশ জানায়, মোবাইল ফোন নম্বরের প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে তার অবস্থান শনাক্ত করা হয়। দীর্ঘ ১৫ বছর আত্মগোপনে থেকে তিনি পরিচয় গোপন করে পাকুন্দিয়ায় বসবাস করছিলেন।




‎পুলিশের ভাষ্য, ২০০৯ সালে রূপগঞ্জ থানার মাওনা এলাকায় একটি রাইস মিলে কাজ করার সময় মালিক নুরুল হক নুরকে হত্যা করেন রহমত আলী। এ ঘটনায় দায়ের করা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

‎একই রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের চাঁদেরবাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে রনি মোড়ল (২৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার বালিয়াভিটা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে মাদককারবারের সাথে জড়িত ছিলেন। কালীগঞ্জ থানার ওসি মো: জাকির হোসেন বলেন, গ্রেফতার দু’জনকে আদালতে পাঠানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post