পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে স্মারকলিপি

 


এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ২২ এপ্রিল বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতি বরাবরে এ স্মারকলিপি দেয় ‘ভয়েস অব পাকুন্দিয়া’ নামের একটি ফেসবুক প্ল্যাটফর্ম।

ভয়েস অব পাকুন্দিয়ার পক্ষে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও পরে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পাকুন্দিয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়।
এসময় ভয়েস অব পাকুন্দিয়ার এডমিন প্রকৌশলী আরিফুল ইসলাম, রাকিবুল হাসান রকি ও মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, লোডশেডিং এ মারাত্মক সমস্যা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের। শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়টি সুবিবেচনা করে অন্তত পরীক্ষা চলাকালীন সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য আমরা সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দিয়েছি। আশা করি তারা সদয় বিবেচনা করবেন।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, স্মারকলিপি পেয়েছি। সুবিবেচনার জন্য এটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠাব।

Post a Comment

Previous Post Next Post