পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পেট্রলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ, তদন্তে কমিটি



কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেলে ভেজালের অভিযোগ উঠেছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মাইজহাটি এলাকার বৈশাখী ফিলিং স্টেশনের বিরুদ্ধে পেট্রলের সঙ্গে ডিজেল মিশিয়ে বিক্রির অভিযোগ করেন ভোক্তারা।



অভিযোগে জানা যায়, ভেজাল জ্বালানি নেয়ার পর অনেক মোটরসাইকেল চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়। এতে ক্ষুব্ধ চালকেরা ফিলিং স্টেশনের সামনে গিয়ে প্রতিবাদ জানান। একপর্যায়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে কর্তৃপক্ষ সেখান থেকে সরে যায়।


ঘটনার পরপরই উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের উদ্যোগ নেয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপন দাসের স্বাক্ষরিত এক আদেশে অভিযোগ তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কমিটিতে উপজেলা কৃষি অফিসার নুর-ই-আলম, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ শফিউল্লাহ খন্দকার এবং বিএসটিআই নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. কামরুল পলাশকে সদস্য করা হয়েছে।


এছাড়া তদন্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার শামিমা পারভীনকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপন দাস বলেন, অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত সম্পন্ন করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post