পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জে জ্বালানি তেল নিতে লাগবে ‘ফুয়েল কার্ড’

 



কিশোরগঞ্জে জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা আনতে কিশোরগঞ্জ জেলায় মোটরসাইকেলের জন্য ‘ফুয়েল কার্ড’ বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

 

বুধবার (১ এপ্রিল) জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।


ফেসবুক পেজ থেকে জানা যায়, কিশোরগঞ্জ জেলার বৈধ মোটরসাইকেল চালকদের নির্ধারিত কাগজপত্র প্রদর্শনের মাধ্যমে নিজ নিজ স্থায়ী ঠিকানাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে এই বিশেষ জ্বালানি কার্ড সংগ্রহ করতে হবে।

 

জ্বালানি কার্ড সংগ্রহের জন্য প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন কার্ড, এক কপি স্ট্যাম্প সাইজের ছবি, ড্রাইভিং লাইসেন্স ও মোবাইল নম্বর।


এছাড়া অন্য জেলার বাসিন্দারা যারা চাকরি বা অন্য কারণে কিশোরগঞ্জ সদর উপজেলায় অবস্থান করছেন, তারা জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা-বাণিজ্য শাখা থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন। আর অন্যান্য উপজেলায় অবস্থানকারীরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে কার্ড নিতে পারবেন।


জেলা প্রশাসন জানিয়েছে, আগামী ৪ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্টদের অবশ্যই ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। অন্যথায়, ৫ এপ্রিল থেকে কিশোরগঞ্জ জেলার কোনো ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য জ্বালানি তেল সরবরাহ করা হবে না।


Post a Comment

Previous Post Next Post