পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

টিকা দেয়ার সময় যৌন হয়রানি করা সেই কামাল উদ্দিনকে অব্যাহতি



নারীকে টিকা দেয়ার সময় যৌন হয়রানি করা পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী কামাল উদ্দিনকে ইপিআইসহ সকল কার্যক্রম হতে অব্যহতি দেয়া হয়েছে।

‎মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পাকুন্দিয়া প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর-এ- আলম খান।

‎এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, হোসেন্দী ইউনিয়ের ১ নং ওয়ার্ড এলাকায় টিকাকালীন সময়ে জনৈক এক মহিলাকে যৌন হয়রানির ব্যাপারে অদ্য  ৩০ মার্চ ২০২৬ ইং তারিখ সামাজিক যোগাযোগে এক ভিডিও প্রকাশিত হয়। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাকে ইপিআইসহ সকল কার্যক্রম হতে অব্যহতি দেয়া হলো ।


‎এর আগে, গতকাল বিকেলে পরিবার পরিকল্পনা অফিসের মাঠকর্মী কামাল হোসেনের বিরুদ্ধে নারীর প্রতি যৌন হয়রানির একটি ভিডিও প্রচার করে পাকুন্দিয়া প্রতিদিন।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগকে কাজে লাগিয়ে অসহায় নারীদের সঙ্গে অনৈতিক আচরণ করে আসছেন। তবে সামাজিক লজ্জা, ভয় এবং চাপের কারণে ভুক্তভোগীরা এতদিন মুখ খুলতে পারেননি।




‎সম্প্রতি এক সাহসী নারী গোপনে একটি ভিডিও ধারণ করেন, যেখানে অভিযুক্তের আচরণের কিছু প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়।

‎ভিডিওটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অভিযুক্ত কামাল উদ্দিনের বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে যুব সমাজ।

‎এসময় বিক্ষোভকারীরা বলেছেন, দ্রুত তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে কেউ আর এমন অন্যায় করার সাহস না পায়।





Post a Comment

Previous Post Next Post