কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে পাকুন্দিয়া পৌর সদরের মধ্য পাকুন্দিয়ার গুনিবাড়ী বাইপাস সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় সিনিয়র দল ও জুনিয়র দল।
পাকুন্দিয়া উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ স্বপন মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন। খেলা উদ্বোধন করেন পাকুন্দিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম জর্জ। সোনার বাংলা স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রবিন আহমেদ সম্রাটের সঞ্চালনায় বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল মাহমুদ সম্রাট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নাল আবেদীন মোল্লা, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক কামাল ফারাবী, পাকুন্দিয়া পৌর বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রমজান আলী শামীম, পৌর ছাত্রদল নেতা মোঃ মোরাদ শিকদার সেচ্ছসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহমুদ প্রমুখ।
খেলা উপভোগ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা অতিথিবৃন্দ।




