চরকাওনা মিরুককান্দি দক্ষিণ পাশে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
চাকরিজীবী ও প্রবাসীদের সহযোগিতায় তারুণ্যের আলো সামাজিক সংগঠন এবং এলাকাবাসীর উদ্যোগে নিজেদের মহল্লাতেই ৩৩ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটে ওঠে। এ ধরনের মানবিক উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন। একই সঙ্গে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।




