পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় ২৭০ পরিবারে ঈদ উপহার, হাসি ফুটল সুবিধাবঞ্চিতদের মুখে



ঈদ মানেই আনন্দ, কিন্তু সেই আনন্দ সবার জীবনে সমানভাবে ধরা দেয় না। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এমনই সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র একটি ওয়ার্ড। তাদের উদ্যোগে ২৭০টি পরিবারের মাঝে ঈদ প্রীতি সামগ্রী বিতরণ করা হয়েছে, যা ঈদের আগে এসব পরিবারের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে।


বুধবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ নতুন বাজার ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচিতে কাওয়ালীকান্দা, চরপলাশ ও ঠুটারজঙ্গল গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে উপহার তুলে দেওয়া হয়।


উপহার হিসেবে প্রতিটি পরিবার পেয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী—চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন তেল, মশুর ডাল, চিনি, সেমাই, দুধ ও ডিটারজেন্ট পাউডার। এসব সামগ্রী পেয়ে অনেকের মুখেই ফুটে ওঠে স্বস্তির হাসি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও পাকুন্দিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মো. আজিজুল হক কাজল।


আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শুধু ঈদেই নয়, বছরের বিভিন্ন সময় তারা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। বিশেষ করে বন্যা বা দুর্যোগের সময় ত্রাণ সহায়তা, মসজিদ-মাদ্রাসার উন্নয়নসহ নানা সামাজিক কাজে তারা সম্পৃক্ত রয়েছেন।


বক্তারা বলেন, “সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। প্রতি ঈদেই আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ত্যাগের মধ্যেই প্রকৃত সুখ—এই বিশ্বাস থেকেই আমাদের এ উদ্যোগ।”

এ কর্মসূচি ঘিরে এলাকায় সৃষ্টি হয় এক মানবিক পরিবেশ। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


চরপলাচ গ্রামের নামজা আক্তার বলেন, জামায়াতের পক্ষ থেকে অনেক ঈদ সামগ্রী উপহার দিয়েছে। আমার পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবেই ঈদ করতে পারবো। তাদের জন্য দোয়া করি।


ঈদ সামগ্রী উপহার পেয়ে রমজান উদ্দিন বলেন, সবাইতো আমাদের নিয়া রাজনীতি করে ভোটের সময় আসে কিন্তু জামায়াতে ইসলামী সবসময়ই আমাদের পাশে থাকে।  


উপজেলা জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মো. স্বপন হোসেনের সঞ্চালনায় ৮নং ওয়ার্ড সভাপতি আবির জামান হৃদয়ের সভাপতিত্বে সুখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আব্দুল জব্বার, সাবেক আমির সোহরাব উদ্দিন, বর্তমান সুখিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আমিনুল ইসলাম, সেক্রেটারি মোঃ আশরাফুল ইসলাম মঞ্জু, ইউনিয়ন বিএনপির নেতা নজরুল ইসলাম মাস্টার, আমেরিকা প্রবাসী এহসানুল হক লালন ভুইয়া, গ্রিস প্রবাসী বাতেন আহমেদ জয় ভুইয়া, চরপলাশের মোঃ নুরুল ইসলাম লিটন সরকার, ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ শফিকুল ইসলাম হবি প্রমুখ উপস্থিত ছিলেন।


Post a Comment

Previous Post Next Post