কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে রূপসা সমাজকল্যাণ প্রবাসী ফাউন্ডেশন। মঙ্গলবার বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে প্রায় ৭০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এই আয়োজনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করে সংগঠনটি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মাজারুল হক দিদার, মনিরুল ইসলাম ভূঁইয়া, মানিক মিয়া , মোস্তফা মেম্বার , আবুল হোসেন
এছাড়াও উপস্থিত ছিলেন হাসান ইংলিশ একাডেমির পরিচালক মেহেদী হাসান রায়হান, জেলা গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন এবং ইস্পাহানি গ্রুপের করপোরেট ডিভিশনের জ্যেষ্ঠ আঞ্চলিক ব্যবস্থাপক হিমেল আহম্মেদ (সুমন) সহ আরও অনেকে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের সকল বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। মানুষ মানুষের জন্য—এই বার্তাই ছড়িয়ে দিতে চায় রূপসা সমাজকল্যাণ প্রবাসী ফাউন্ডেশন।




