পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

স্বপ্নপূরণের পথে সানজিদা: পাশে দাঁড়াল পাকুন্দিয়া প্রশাসন



আবু হানিফঃ

সদ্য মেডিকেল কলেজে ভর্তি হওয়া মেধাবী শিক্ষার্থী সানজিদা আক্তার মাবিয়াকে আর্থিক সহায়তা প্রদান করেছে পাকুন্দিয়া উপজেলা প্রশাসন।

বুধবার (১৯ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস তাঁর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সানজিদার হাতে এই সহায়তা তুলে দেন।

সানজিদা উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্বপাড়া গ্রামের আঃ মান্নান ও মর্জিনা আক্তার দম্পতির মেয়ে। তিনি চলতি বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন। সম্মিলিত মেধা তালিকায় ১৮১.৭৫ নম্বর পেয়ে তিনি ৮৫৭তম স্থান অর্জন করেন।

এর আগে তিনি হোসেন্দী শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পাকুন্দিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

সানজিদা জানান, তার এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান তার মা মর্জিনা আক্তারের। পরিবারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তার মা সবসময় তাকে সাহস ও প্রেরণা জুগিয়েছেন। ভবিষ্যতে তিনি একজন মানবিক চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, “উপজেলা প্রশাসন সবসময় মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে। সাধারণ পরিবার থেকে উঠে এসে সানজিদার এই সাফল্য সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাকে অভিনন্দন জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।”

Post a Comment

Previous Post Next Post