পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব পাকুন্দিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত



ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পাকুন্দিয়া (ডুসাপ)-এর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) পাকুন্দিয়া উপজেলা পরিষদ হলরুমে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ডুসাপের সভাপতি আল জোবায়ের তামিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত কবির অমি ও সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস চৈতির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ড. মাহফুজুর রহমান, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস, ইসলামী ব্যাংকের ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হালিম, কুমিল্লা জোনাল সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার জাকির হোসেন, প্রমুখ। 


বক্তারা বলেন, ডুসাপ পাকুন্দিয়ার শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে ও দিকনির্দেশনা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে নিতে সংগঠনটির কার্যক্রম প্রশংসনীয় বলেও তারা উল্লেখ করেন।


অনুষ্ঠানে ডুসাপের প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন, যা আয়োজনটির তাৎপর্য বৃদ্ধি করে।

Post a Comment

Previous Post Next Post