পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০




কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক, তাঁর সহকারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮ টা ৪০ মিনিটে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় এ ঘটনা ঘটে। 

এদিকে দুর্ঘটনার কারণে প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা এবং চালকরা। পরে দুর্ঘটনাকবলিত দুটি বাস সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। 

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টা ৪০ মিনিটে অসীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরব থেকে কিশোরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা মিনহাজ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়।

Post a Comment

Previous Post Next Post