পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় শিল্পীদের পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন



দিলিপ রবিদাসঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পাকুন্দিয়ার সাংস্কৃতিক সংগঠন "পাকুন্দিয়া উপজেলা শিল্পী কল্যাণ সংঘ"। 

বৃহস্পতিবার সকালে সংগঠনের পক্ষ থেকে শিল্পীরা শহীদদের প্রতি শহীদ মিনারে  পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের  আহবায়ক পাকুন্দিয়া আদর্শ মহিলা  ডিগ্রী কলেজের  অধ্যক্ষ মো: মোজাম্মেল হক,  সদস্য সচিব কণ্ঠশিল্পী    কামরুল হাসান,ইউনুস আলী মানিক, নারায়ন দেবনাথ, কমিটির সদস্য বিটিভির শিল্পী হারুন রশিদ, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর হায়দার তপন , যন্ত্র শিল্পী দিলিপ রবিদাস, নৃত্যশিল্পী দুলাল মিয়া, কণ্ঠশিল্পী মেনু মিয়া,  অঞ্জন, উল্লাস বর্মন    সহ অন্যান্যরা।


এছাড়া দিবসটি উপলক্ষে পাকুন্দিয়া উপজেলা  প্রশাসন,  রাজনৈতিক দল ও বিভিন্ন সাংস্কৃতিক  সামাজিক   সংগঠনও পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

Post a Comment

Previous Post Next Post