কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দলের মধ্যে হানাহানি ও সংঘাত সৃষ্টির অভিযোগে বিএনপির দুই নেতাকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন, উপজেলার এগারসিন্দু ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি খুরশিদ মেম্বার এবং সদস্য লিটন মিয়া।
বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মধ্যে হানাহানি ও সংঘাত সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়।





