পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় দায়িত্বশীলদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত



পাকুন্দিয়ায় ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা শাখা। রোববার বিকেলে পাকুন্দিয়া মডেল মসজিদ প্রাঙ্গনে এই সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।  


পাকুন্দিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আকরাম হোসেনের  সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহ আল যোবায়ের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা সভাপতি ফকির মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাও আব্দুল জব্বার ও উপজেলা সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজ, জেলা ছাত্র শিবিরের ছাত্রকল্যাণ ও ছাত্র অধিকার সম্পাদক সালাহউদ্দীন আয়ূবী, স্পোর্টস ও সাংস্কৃতিক সম্পাদক এইচ,এম ফরহাদ ভূইয়া,  মঙ্গলবাড়িয়া কামিল মাদরাসার ছাত্রশিবিরের সভাপতি রিয়াদ হোসেন, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।


Post a Comment

Previous Post Next Post