অগ্রণী ব্যাংক লিমিটেড কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া শাখায় সুফিয়া খাতুন (৬০) নামে এক বয়স্ক নারী গ্রাহকের সঞ্চয়ী হিসাব থেকে চেকের মাধ্যমে ৯০ হাজার টাকা উত্তোলন করা হয়েছে অথচ ওই নারী ইহার কোন কিছুই জানতেন না। বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ ছাপা হয়। সংবাদ প্রকাশের জেরে অগ্রণী ব্যাংক পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক বিষয়টি আমলে নিয়ে অনুসন্ধান করে টাকার খোঁজ পান।
আজ সোমবার (১৬মার্চ) দুপুরে ভুক্তভোগী নারী সুফিয়া খাতুনের হাতে ৯০হাজার টাকা নগদ বুঝিয়ে দেন। এসময় ওই নারীর ভাই আলফান, মামাতো ভাই আশ্রাফুল ইসলাম সোহেল, ছেলের স্ত্রী ইসরাত জাহান পপিসহ পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।
গত ৮মার্চ তিনি তার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানতে পারেন তার একাউন্ট থেকে ৯০হাজার টাকা উত্তোলন করা হয়েছে।
নিজের সঞ্চয়ী একাউন্ট থেকে হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী নারীসহ তার পরিবারের সদস্যরা। তিনি উপজেলার জাংগালিয়া ইউনিয়নের তারাকান্দি পূর্বপাড়া গ্রামের মৃত ছাত্তার মিয়ার স্ত্রী।
অগ্রণী ব্যাংক পাকুন্দিয়া শাখার শাখা ব্যবস্থাপক এ ব্যাপারে অগ্রনী ব্যাংক (পিএলসি) পাকুন্দিয়া শাখা ব্যবস্থাপক মোঃ সাইফুল আলম জানান, ঈদুল ফিতর কে কেন্দ্র করে ব্যাংকটিতে গ্রাহকদের প্রচন্ড চাপ থাকায় ভূলবসত একজন গ্রাহকের ৯০ হাজার টাকা অন্য একটি একাউন্টে চলে যায়। অনুসন্ধানে এ তথ্য খুজে পাওয়ায় ভুক্তভোগী নারীকে টাকা ফেরত দেওয়া হয়েছে।
প্রসঙ্গত গত ৮মার্চ তিনি তার মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানতে পারেন তার একাউন্ট থেকে ৯০হাজার টাকা উত্তোলন করা হয়েছে। অথচ ইহার কোন কিছুই তিনি অবগত নন। পরদিন তিনি ব্যাংকে এসে এর কারন জানতে চান। ব্যাংক ম্যানেজার চেক করে দেখেন একটি চেকের মাধ্যমে এই টাকা উত্তোলন করা হয়েছে।
-সূত্র: নরসুন্দা টাইমস্




