কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুস্পৃষ্ট হয়ে আ. সালাম (৪০) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।
সোমবার(১৬ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামে গেণু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত আ.সালাম একই গ্রামের টানপাড়া এলাকার মৃত আ.জব্বারের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত সালাম পেশায় একজন ইলেকট্রিশয়ান ছিল। এদিন রাতে তারাবির নামাজ শেষে বাড়িতে ওয়্যাররিং এর কাজ করায় সময় অসাবধানতাবশত বাম হাতে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে নিকটবর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কতৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।




