কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ-এ নিলাম ডাকার সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় নিলাম সিন্ডিকেটের সদস্যরা তাদের ওপর হামলা চালায়।
বৃহস্পতিবার (৫ মার্চ) আসরের নামাজের পর মসজিদের নিলাম ঘরের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম-এর সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।




