সৌদি আরবের দাম্মাম শহরে সেলিম নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক পরিচয় নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। সে একটি কোম্পানির হাউসকিপিংয়ে কাজ করতো। সেখানে থাকা বাংলাদেশীরা বলছে, তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়। তার সাথে কোনো পাসপোর্ট না থাকায় তার বাড়ির ঠিকানা পাওয়া যাচ্ছে না।
সাথে থাকা বাংলাদেশীরা পাকুন্দিয়া প্রতিদিনকে জানায়, তাদের সাথে দীর্ঘদিন কাজ করা সেলিম হটাৎ করেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসা করালেও ভাল হচ্ছে না বরং তার অবস্থা আরও জটিল হচ্ছে। ক্যাম্পে থাকতে চায় না বরং বের হয়ে যেতে চায়।
পাকুন্দিয়া প্রতিদিনের কাছে পাঠানো কিছু ভিডিওতে দেখা যায়, সে সম্পুন্ন মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে। এবং পাগলামি করতে দেখা যায়। সাথে থাকা বাংলাদেশীরা খুব কষ্টে আছে তাকে নিয়ে।
এ বিষয়ে সেলিমের পরিচয় জানা খুব জরুরী। যদি পরিচয় শনাক্ত করা না যায় তাহলে সেখানকার বাঙ্গালিরা পুলিশের হাতে তুলে দিবে বলেও জানান। কিন্তু; তাকে পুলিশের হেফাজতে নিলেও সাথে পাসপোর্ট না থাকায় সেলিমকে দেশেও পাঠাতে পারবে না কর্তৃপক্ষ।




