পাকুন্দিয়া পৌরসদর বাজারে বেপরোয়া গতির মোটরসাইকেল ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আলাউদ্দিন মিয়া (৬০) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বাজারের ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। তিনি চর পাকুন্দিয়া গ্রামের মহিউদ্দিন মাস্টারের ছোট ভাই বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাত ১০ টার দিকে বাজারের ফলপট্টি এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলো। এ সময় দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আলাউদ্দিন মিয়াকে বাজারের দোকানীসহ পথচারীরা উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক পাকুন্দিয়া প্রতিদিনকে জানিয়েছে, বৃদ্ধ আলাউদ্দিন মাথায় আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য শহীদ নজরুল ইসলাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।




