‘সময়ের সাথে খামারির পাশে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওমর পোল্ট্রি ফিড ও পোল্ট্রি মেডিসিন-এর নতুন আউটলেট।
শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পৌর বাজারে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সংলগ্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আউটলেটটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ওমর পোল্ট্রি ফিডের কর্ণধার ও পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান দুলাল, কিশোরগঞ্জ জেলা পোল্ট্রি ডিলার সমিতির সভাপতি মনোয়ার হোসেন পলাশ, প্রকৌশলী ফজলুর হক, সাবেক কমিশনার শরিফুল ইসলাম সুজন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন স্বপন, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক ও সম্পাদক জাহিদ হাসান মুক্তার, সাংবাদিক আবু হানিফ, আলোকিত পাকুন্দিয়া-এর অ্যাডমিন শাহীন আলমসহ উপজেলার বিভিন্ন এলাকার খামারি, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নতমানের পোল্ট্রি ফিড ও প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য হলে খামারিরা আরও লাভজনকভাবে খামার পরিচালনা করতে পারবেন। নতুন এই আউটলেট স্থানীয় খামারিদের মানসম্মত পণ্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে পোল্ট্রি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।




