পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

ঘর নির্মাণের পর এবার বিধবা নারীর পাশে বাজার নিয়ে দাঁড়ালো ‘আলোকিত পাকুন্দিয়া’



কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অসহায় এক বিধবা নারীর জন্য ঘর নির্মাণের পর এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বাজারসামগ্রী পৌঁছে দিয়েছে সামাজিক সংগঠন ‘আলোকিত পাকুন্দিয়া’।

সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পৌরসভার আনোয়ারখালী গ্রামে সংগঠনটির উদ্যোগে এবং দেশ-বিদেশে থাকা মানবিক সহায়তাকারীদের সহযোগিতায় ওই বিধবা নারীর হাতে বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

এর আগে আলোকিত পাকুন্দিয়ার উদ্যোগে দেশ ও প্রবাসী শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ওই নারীর জন্য একটি নতুন ঘর নির্মাণ করা হয়। ঘর বুঝিয়ে দেওয়ার ২৪ দিন পর সংগঠনের সদস্যরা আবারও তার খোঁজখবর নিতে এবং প্রয়োজনীয় বাজারসামগ্রী পৌঁছে দিতে যান।

এ সময় উপস্থিত ছিলেন আলোকিত পাকুন্দিয়ার অ্যাডমিন শাহিন আলম জয় ও মকসুদ হাসান হৃদয়, আলোকিত পাকুন্দিয়া ব্লাড ডোনার সোসাইটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল সানি। তারা বিধবা নারীর সার্বিক খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস দেন।

আলোকিত পাকুন্দিয়ার অ্যাডমিন শাহিন আলম জয়, মকসুদ হাসান হৃদয়, আলোকিত পাকুন্দিয়া ব্লাড ডোনার সোসাইটির সহ-সভাপতি আব্দুল্লাহ আল সানি এবং আনোয়ারখালী গ্রামের দুবাই প্রবাসী ছোটনের অর্থায়নে বিধবা নারীর হাতে চাল, সয়াবিন তেল, পেঁয়াজ, রসুন, ডাল, লবণ, সেমাই, নুডলস, সাবান, কাঁচাবাজার ও বিভিন্ন ধরনের শুকনা খাবার তুলে দেওয়া হয়।

আলোকিত পাকুন্দিয়ার পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post