নিজস্ব প্রতিবেদক: ‘সবাই মিলে খেলা করি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ১নং জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে। তারাকান্দি একাদশের উদ্যোগে আয়োজিত এ খেলায় স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শনিবার (০৪ জুলাই) বিকেলে তারাকান্দি বাজারের পূর্ব পাশে অনুষ্ঠিত এ আয়োজনের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ১নং জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম হিরা। উদ্বোধক ছিলেন ৪নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী রাসেল আহমেদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাহমুদুর রহমান রাজিব, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, জাঙ্গালিয়া ইউনিয়ন কৃষকদলের সাবেক সভাপতি ফিরোজ মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম স্বপন, তারাকান্দি বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শিবলী আহমেদ এবং অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি সারোয়ার জাহান ইমন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাটুয়াভাঙ্গা দাখিল মাদরাসার সহকারী মৌলভী আব্দুল ওয়াদুদ মাস্টার। খেলা পরিচালনা করেন হাবিবুল্লাহ তমিজ।
সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন রুক্কুন উদ্দিন (শাখা)। সার্বিক আয়োজনে ছিলেন মো. আরিফুল ইসলাম, হায়দার মিয়া, মফিজ মিয়া, মো. আকিক, জামাল মিয়া, কাউসারসহ অন্যান্য আয়োজক।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।




