পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় কাঁঠাল গাছ থেকে পড়ে বেপারির মৃত্যু



 কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় কাঁঠাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে জিনু মিয়া (৫৫) নামের এক কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার নারান্দী ইউনিয়নের নারান্দী মধ্যপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত জিনু মিয়া ওই গ্রামের মৃত আব্দুস সাহিদের ছেলে। তিনি পেশায় একজন কলা ব্যবসায়ী ছিলেন। গ্রাম থেকে কলার ছড়ি কিনে বিভিন্ন বাজারে বিক্রি করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে নিজ বাড়ির সামনের একটি কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে ওঠেন জিনু মিয়া।একপর্যায়ে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই জিনু মিয়ার মৃত্যু হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post