জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ মুহাম্মাদ সিফাত উল্লাহ (রহ.)-এর কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাকুন্দিয়া থানা শাখা।
শুক্রবার (১৭ জুলাই) দুপুর ১২টায় সংগঠনের পাকুন্দিয়া থানা সভাপতি এইচ. এম. আমিনুল ইসলামের নেতৃত্বে নেতাকর্মীরা শহীদ সিফাত উল্লাহর কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মাদ আশিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ মাহমুদুল হাসান এবং সাবেক বিশ্ববিদ্যালয় সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়াও পাকুন্দিয়া থানা শাখার অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ শহীদ সিফাত উল্লাহর বাবা হাফেজ মাওলানা নূরুজ্জামান হাফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পরে শহীদের রুহের মাগফিরাত, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।




