পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

পাকুন্দিয়ায় এক রাতে তিন বাড়িতে তালা কেটে ৬ টি গরু চুরি

 




আবু হানিফ:কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরাটিয়া ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় সংঘবদ্ধ চোরচক্রের তাণ্ডবে একই রাতে তিনটি বাড়িতে গোয়াল ঘরের তালা কেটে ৩টি গাভী ও ৩টি বাছুর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।


শনিবার (৫ জুলাই) দিবাগত ভোররাত আনুমানিক ৩টার দিকে এ চুরির ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন মৃত রিয়াজ উদ্দিনের জাহাঙ্গীর আলম, আব্দুল ওয়াদুদের ছেলে রবিন মিয়া এবং নুরুল হকের ছেলে মকবুল হোসেন। 


ভুক্তভোগীরা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা গোয়ালঘরের টিনের বেড়ার তালা কেটে ভেতরে প্রবেশ করে গরুগুলো চুরি করে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে গরু না দেখে তারা চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়রা ঘটনাস্থল পরিদর্শন করেন।


স্থানীয়দের দাবি, একই সময়ে পাশাপাশি তিনটি বাড়িতে পরিকল্পিতভাবে চুরির ঘটনা সংঘটিত হওয়ায় এটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে এলাকায় গবাদিপশু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।


ভুক্তভোগীরা দ্রুত চুরি হওয়া গবাদিপশু উদ্ধার, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুল ইসলাম বলেন, "ঘটনার বিষয়টি আমরা জেনেছি। অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

Post a Comment

Previous Post Next Post