পাকুন্দিয়া উপজেলার সব সংবাদসহ, গুরুত্বপূর্ণ জাতীয়, রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলার সংবাদ দেখতে ক্লিক করুন => Pakundiapratidin.news ** আপনার আশেপাশে ঘটে যাওয়া সকল সংবাদ আমাদের জানাতে পেইজে মেসেজ দিন অথবা হোয়াটস্অ্যাপে যোগাযোগ করুন- 01683130971 ** যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন- 01401300029 অথবা 01303405500 **

হাওরে শিশুর মরদেহ বহনকারী নৌকায় ডাকাতি



কিশোরগঞ্জের হাওরে ১০ দিনের এক শিশুর মরদেহ বহনকারী নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাত ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নোয়াগাঁও স্লুইজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। নৌকায় থাকা শিশুটি মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্ৰামের বাবু মিয়ার সন্তান।



নৌকার মাঝি রতন মিয়া বলেন, ১০ দিনের এক শিশুর মরদেহ নিয়ে নৌকাটি করিমগঞ্জের চামড়া ঘাট থেকে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামে যাচ্ছিল। পথে নোয়াগাঁও স্লুইজ গেট এলাকায় একদল ডাকাত নৌকার গতিরোধ করে। পরে নৌকায় থাকা সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ ৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। মরদেহ বহনকারী নৌকায় এমন ডাকাতির ঘটনায় নৌকায় থাকা স্বজনরা চরম আতঙ্কিত হয়ে পড়েন।


করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খাঁন বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য বা লিখিত অভিযোগ পাইনি। তবে নৌ পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে দ্রুত বিষয়টি খতিয়ে দেখা হবে।

Post a Comment

Previous Post Next Post